প্রার্থনা - বেগম সুফিয়া কামাল

তুলি দুই হাত করি মোনাজাত  
 হে রহিম রহমান  
 কত সুন্দর করিয়া ধরণী  
 মোদের করেছ দান,  
  
 গাছে ফুল ফল  
 নদী ভরা জল  
 পাখির কন্ঠে গান  
 সকলি তোমার দান৷  
  
 মাতা, পিতা, ভাই, বোন ও স্বজন  
 সব মানুষেরা সবাই আপন  
 কত মমতায় মধুর করিয়া  
 ভরিয়া দিয়াছ প্রাণ৷  
  
 তাই যেন মোরা তোমারে না ভলি  
 সরল সহজ সত্ পথে চলি  
 কত ভাল তুমি, কত ভালোবাস  
 গেয়ে যাই এই গান৷ 
  
====== 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url